প্রকাশিত: Wed, Jan 11, 2023 11:11 AM
আপডেট: Thu, Jul 23, 2026 9:16 AM

প্রধানমন্ত্রী এপ্রিলে জাপান যেতে পারেন

সালেহ্ বিপ্লব: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থগিত জাপান সফর আগামী এপ্রিলে হতে পারে। বুধবার শেখ হাসিনার সঙ্গে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম. নজরুল ইসলাম। বাসস

তিনি বলেন, রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ করতে এসে তাকে মার্চ অথবা এপ্রিলে জাপান সফরের প্রস্তাব দেন।

গত বছরের ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল। সম্পাদনা: খালিদ আহমেদ